দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কর্ণফুলি এক্সপ্রেস ট্রেন থেকে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে রেলওয়ে পুলিশ।
সোমবার (৬ এপ্রিল) সকালে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. রফিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
পুলিশ জানায়, রোববার বিকেলে সিলেট রেলওয়ের পুলিশ সুপার জান্নাত আফরোজ অবৈধ চোরাচালান সংক্রান্ত একটি গোপন তথ্য পান। তার নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে অবস্থান নিয়ে ঢাকামুখী কর্ণফুলি এক্সপ্রেস ট্রেনে অভিযান চালায়।
অভিযানের সময় ট্রেনটির মালবাহী বগি থেকে চোরাচালান করা ১৮টি বস্তা ভর্তি ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরে ভৈরব রেলওয়ে পুলিশের সহায়তায় ভৈরব স্টেশনে শাড়িগুলো নামানো হয়।
জব্দ করা শাড়িগুলোর মধ্যে প্রাইম সিল্ক, কাতানসহ বিভিন্ন ব্র্যান্ডের মোট ১ হাজার ৮০টি শাড়ি রয়েছে। এসব শাড়ির আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৪ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
রেলওয়ে পুলিশ জানিয়েছে, আসন্ন ঈদকে সামনে রেখে চোরাচালান কার্যক্রম বাড়তে পারে। এ কারণে চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
জে আই